Subscribe to চট্টগ্রাম বাংলা এস কে
news update of sports 2017
Tuesday, November 27, 2018
Thursday, October 12, 2017
বিসিবি'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এতে আগামী ৩১ অক্টোবর বিসিবি'র নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার বিসিবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার উমর ফারুক এ ঘোষণা দেন।
তিনি জানান, আগামী ১৬ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর মনোনয়নপত্র দেয়ার দিন নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর।
বিসিবির নির্বাচনের জন্য এর আগে যুগ্ম সচিব উমর ফারুককে প্রধান করে ৫ সদস্যের কমিশন গঠন করা হয়।
কমিশনের দায়িত্বপ্রাপ্ত অন্য চার সদস্য হলেন - বাংলাদেশ সুপ্রিমকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মো. শুকুর আলী, লিগ্যাল অ্যাডভাইজর ব্যারিস্টার ফাহিমুল হক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।র নির্বাচন ৩১ অক্টোবর
Subscribe to:
Posts (Atom)
