বিসিবি'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এতে আগামী ৩১ অক্টোবর বিসিবি'র নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার বিসিবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার উমর ফারুক এ ঘোষণা দেন।
তিনি জানান, আগামী ১৬ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর মনোনয়নপত্র দেয়ার দিন নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর।
বিসিবির নির্বাচনের জন্য এর আগে যুগ্ম সচিব উমর ফারুককে প্রধান করে ৫ সদস্যের কমিশন গঠন করা হয়।
